ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত ও গণমাধ্যম আধুনিকায়নে নানা উদ্যোগের ঘোষণা

মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে এবং মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, আমরা চাই জনগণের কাছে নির্ভুল ও সত্য তথ্য পৌঁছাক, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং গণমাধ্যমের প্রতি আস্থা আরও দৃঢ় হয়।

আজ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ডিজিটালাইজেশন প্রক্রিয়া জোরদার করার মাধ্যমে গণমাধ্যম খাতকে আরও আধুনিক ও কার্যকর করা হচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের পরামর্শ বিবেচনায় নিয়ে সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন নীতিমালার সংস্কারে কাজ করা হবে।

সাংবাদিকদের কর্মপরিবেশ নিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সচিবালয়ে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানটি আধুনিক ও উপযোগী নয় – ‘আমার নান্দাইলের ভাঙ্গা রাস্তাঘাটের মতো’। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী ভুল-ত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান এবং বলেন, এতে সরকার ও জনগণ উভয়েরই উপকার হবে। অতীতের বিষয় নিয়ে না থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএসআরএফ এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে ও  সধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলীসহ সচিবালয়ে দায়িত্বরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত ও গণমাধ্যম আধুনিকায়নে নানা উদ্যোগের ঘোষণা

মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬