ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ
সরকারি বরাদ্দ কম দেওয়ার অভিযোগে ব্যবস্থা; দ্রুত তদন্তে নির্দেশনা মন্ত্রণালয়ের

ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : দ্বীপজেলা ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, হাজিপুর ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে প্রতিজনকে ৫০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। ফলে জনপ্রতি ৩০ কেজি চাল কম পাওয়ায় জেলেদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  সুলতান সালাউদ্দিন টুকু, এমপি-এর নির্দেশনায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালী জেলার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

মন্ত্রণালয় তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান করতে নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের নিকট পৌঁছে দেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছে।

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

সরকারি বরাদ্দ কম দেওয়ার অভিযোগে ব্যবস্থা; দ্রুত তদন্তে নির্দেশনা মন্ত্রণালয়ের

ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০১:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬