ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
পরিকল্পনা কমিশন থেকে বদলি হয়ে যোগদান, প্রশাসনিক অভিজ্ঞতায় মন্ত্রণালয়কে আরও গতিশীল করার প্রত্যয়

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিলেন জাকারিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে জনাব জাকারিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা।

জনাব জাকারিয়া ৩০ মার্চ ২০২৬ তারিখে সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১২ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়নের জন্য প্রজ্ঞাপন জারি করে।

দীর্ঘ কর্মজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ এ সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, উপপরিচালক (স্থানীয় সরকার) এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জনাব জাকারিয়া এর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ নৌপরিবহন খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

পরিকল্পনা কমিশন থেকে বদলি হয়ে যোগদান, প্রশাসনিক অভিজ্ঞতায় মন্ত্রণালয়কে আরও গতিশীল করার প্রত্যয়

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিলেন জাকারিয়া

আপডেট সময় ০১:০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬