
আলী আহসান রবি : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ তৌসিফ আহম্মেদ (২৫) ও ২। তানজিল হাসান (২৪)।
সিটিটিসি সূত্র জানায়, রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ০৮:১৫ ঘটিকায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গ্রীন উড মোহাম্মদীয়া হাউজিংয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং রোডস্থ গ্রীন উড স্কুলের সামনে ফুটপাতের উপর জাহিরুল নামের এক ছাত্রকে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। পরে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিজস্ব সংবাদ : 



















