ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি। Logo কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫তম সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের অনুমোদন Logo বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ Logo নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড Logo মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল Logo আইএলও’র সঙ্গে বৈঠকে সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়নে সহযোগিতা জোরদারের অঙ্গীকার Logo বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক
গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারীদের ফেলে যাওয়া মাদক উদ্ধার; অভিযান অব্যাহত রাখার ঘোষণা

হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে
আলী আহসান রবি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে।
আজ (১৯ এপ্রিল) সকালে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সাতছড়ি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত হতে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সেগুন বাগান’ এলাকায় কয়েকজন চোরাকারবারীকে ভারত হতে বস্তাবন্দি মালামাল বহন করে আনতে দেখে বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে দ্রুত বনাঞ্চলের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৫৪ কেজি ভারতীয় গাঁজা এবং ১৫ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।
জব্দকৃত মাদকদ্রব্যসমূহ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি সীমান্ত এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। তিনি আরও জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি

গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারীদের ফেলে যাওয়া মাদক উদ্ধার; অভিযান অব্যাহত রাখার ঘোষণা

হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি

আপডেট সময় ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬