ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ Logo আসন্ন বর্ষায় জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবেলায় আগেভাগেই ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি Logo টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করে পিস্তলসহ একজন আটক Logo আইএলও,  এডিবি,  ইউএন উইমেন যৌথভাবে আয়োজিত জাতীয় নীতিগত অঙ্গীকার ও কৌশলগত অগ্রাধিকার বিষয়ক মন্ত্রী পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত Logo বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার তিন Logo নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ২৬৬ জন। Logo সেনেগালসহ আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার নবায়ন করেছে Logo ষথাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন Logo পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব – সিনিয়র সচিব Logo সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
১০ লাখ টাকার স্ক্রাবসহ ৪টি মিনি ট্রাক উদ্ধার সিসিটিভি ও প্রযুক্তির সহায়তায় চক্র শনাক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার তিন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধার ও রহস্য উদ্ঘাটনসহ তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ০১। আল মামুন সরকার (৩৩) ২। ০২।  মোঃ মামুনুর রশীদ (৪০) ও  ০৩। মোঃ মাসুম বিল্লাহ (৩৫)।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর আনুমানিক ০৬:০০ ঘটিকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২ এর নির্মাণাধীন প্রকল্পের ভবনের প্রকৌশল শাখার মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মিনি ট্রাকের মাধ্যমে কতিপয় ব্যক্তি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।

শাহবাগ থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মামুন সরকার ও মোঃ মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়। একই তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় বাড্ডা থানা এলাকায় থেকে মোঃ মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৪টি মিনি ট্রাক নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মালামাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা অসাধু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সুপার স্পেশালাইজড হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) মালামাল চুরি করেছে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চক্রের মুখোশ উন্মোচন: পিবিআই তদন্তে গ্রেপ্তার ৪, কারাগারে প্রেরণ

১০ লাখ টাকার স্ক্রাবসহ ৪টি মিনি ট্রাক উদ্ধার সিসিটিভি ও প্রযুক্তির সহায়তায় চক্র শনাক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার তিন

আপডেট সময় ০১:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬