ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। Logo সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির সনদ: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন Logo দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  Logo হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ Logo প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত  চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
নান্দাইলে পূজা মণ্ডপ পরিদর্শন ও গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ ধর্মীয় সহাবস্থান ও ক্রীড়ার উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা জানান প্রতিমন্ত্রী

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : (শুক্রবার) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক পূজা মন্ডপ পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, তারেক রহমানের সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের বরাদ্দ সমানভাবে বন্টনের নীতি অনুসরণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার -এই নীতিকে সামনে রেখেই এই সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে,  তা নিশ্চিত করার অঙ্গীকারও রয়েছে বর্তমান সরকারের।

পরে তিনি নান্দাইলের নিজ নির্বাচনী এলাকার প্রাথমিক বিদ্যালয় (বালক- বালিকা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিএনপি’র নির্বাচনী অঙ্গীকারে খেলাধুলার উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ দিক।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টায় দেশের ক্রীড়াখাত এগিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানের স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

নান্দাইলে পূজা মণ্ডপ পরিদর্শন ও গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ ধর্মীয় সহাবস্থান ও ক্রীড়ার উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা জানান প্রতিমন্ত্রী

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬