ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  Logo হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ Logo প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত  চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী Logo ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৫ লক্ষাধিক টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজন আটক
দিনাজপুরের বিরামপুরে কৃষি প্রণোদনা বিতরণ বীজ-সার ও আর্থিক সহায়তা পেয়ে উপকৃত কৃষক পরিবার

কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন বলেছেন,

বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন আজ শুক্রবার বিকালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার শুধু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষিঋণ মওকুফের মধ্যে সীমাবদ্ধ নেই । বরং কৃষকের সার্বিক উন্নয়ন নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচি যেন সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছায় এবং জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, কৃষকরা যদি প্রণোদনার যথাযথ সুবিধা পায় এবং উৎপাদন বৃদ্ধি করতে পারে, তাহলে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে পরিবার, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে অর্থনৈতিক স্বাবলম্বিতা তৈরি হবে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের কৃষি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

অনুষ্ঠানে ২০ জন কৃষকের মাঝে মুগডালের বীজ ও সার এবং ৫ জন কৃষকের মাঝে মৌবক্স বিতরণ করা হয়। এছাড়া কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জ এলাকার ৭টি পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়।

এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 

দিনাজপুরের বিরামপুরে কৃষি প্রণোদনা বিতরণ বীজ-সার ও আর্থিক সহায়তা পেয়ে উপকৃত কৃষক পরিবার

কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন

আপডেট সময় ০৬:১৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬