ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  Logo হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ Logo প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত  চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী Logo ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৫ লক্ষাধিক টাকার যৌন উত্তেজক সিরাপসহ একজন আটক
টাঙ্গাইলে কবিতা উৎসবে প্রতিমন্ত্রীর বক্তব্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিক উদ্যোগের আশ্বাস

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাস অতিক্রম করেছে। এর মধ্যেই নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান যে অঙ্গীকারগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেগুলোর প্রতিটি বাস্তবায়নে সরকার কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে।

আজ দুপুরে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যেই  ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতা চালু, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খননসহ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে।

তিনি সবার সহযোগিতায় টাঙ্গাইলকে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। টাঙ্গাইলের বেকারত্ব দূরীকরণে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। প্রতিমন্ত্রী বেকার যুবকদের কর্মসংস্থানে কোনো সমস্যা না থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ।

তিনি বলেন, সাহিত্য একটি জাতির মনন গঠনে অনন্য ভূমিকা রাখে; আর কবিতা মানুষের অন্তর্গত মানবিকতা ও  মূল্যবোধকে জাগ্রত করে।

কবিতা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানে লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে পুরো আয়োজন। দুই দিনব্যাপী এই উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 

টাঙ্গাইলে কবিতা উৎসবে প্রতিমন্ত্রীর বক্তব্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিক উদ্যোগের আশ্বাস

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৫০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬