ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। Logo সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির সনদ: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন Logo দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  Logo হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ Logo প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত  চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
ইছামারি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আটক দুইজন মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত

মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর-সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ  এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানটি মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি ব্রিজ এলাকায় পরিচালিত হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে নিবির আহামেদ (২১), পিতা ফারুক আহামেদ, ঠিকানা সাউদপাড়া, মধ্যনগর, সুনামগঞ্জ এবং মোঃ নজরুল ইসলাম (৩২), পিতা আব্দুল লতিফ, ঠিকানা বয়রাতলী, মধ্যনগর, সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসা হলে তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা রুজু করা হয়। মামলার এফআইআর নং- ০৩ (তারিখ: ২৫ এপ্রিল ২০২৬) এবং জি.আর নং- ৩০। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জনাব এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন,
“মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

ইছামারি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আটক দুইজন মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত

মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

আপডেট সময় ০৩:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬