ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ Logo কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন — পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান Logo স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক  সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে Logo জকিগঞ্জে বিজিবির ‘আলোর পথে’ কর্মসূচি, বেকার যুবকদের জন্য এলইডি বাল্ব প্রশিক্ষণ Logo মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি,ফসলহানিতে দিশেহারা কৃষক। Logo বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক Logo এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন Logo আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় Logo কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর
প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে আইপিটিভি ওনার্সদের বৈঠক; পেশাদার গণমাধ্যম গড়ে তোলার ওপর গুরুত্ব

আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রযুক্তির এই যুগে আইপিটিভি (ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন) আমাদের গণমাধ্যমের পরিধিকে আরও বিস্তৃত করেছে। তবে এই মাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসোসিয়েশন অব আইপিটিভি ওনার্স বাংলাদেশের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “সরকার মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। আইপিটিভিগুলো প্রান্তিক মানুষের কথা তুলে ধরার চমৎকার প্ল্যাটফর্ম হতে পারে। তবে অপতথ্য বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে এবং রাষ্ট্রীয় নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে আইপিটিভিগুলোকে পরিচালিত করতে হবে।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এই সময়ে আইপিটিভিগুলো যেন পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আইপিটিভি শিল্পের সুশৃঙ্খল বিকাশে এসোসিয়েশনের সদস্যদের সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।”

মতবিনিময় সভায় এসোসিয়েশন অব আইপিটিভি বাংলাদেশ-এর নেতৃবৃন্দ এই শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং সরকারি নীতিমালার আলোকে আইপিটিভিগুলোর নিবন্ধন ও পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা এই খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তারা প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইপিটিভি মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ

প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে আইপিটিভি ওনার্সদের বৈঠক; পেশাদার গণমাধ্যম গড়ে তোলার ওপর গুরুত্ব

আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপডেট সময় ০৫:৫৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬