ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ Logo কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন — পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান Logo স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক  সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে Logo জকিগঞ্জে বিজিবির ‘আলোর পথে’ কর্মসূচি, বেকার যুবকদের জন্য এলইডি বাল্ব প্রশিক্ষণ Logo মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি,ফসলহানিতে দিশেহারা কৃষক। Logo বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক Logo এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন Logo আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় Logo কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর
মিরপুর ও সীমান্ত এলাকায় একাধিক অভিযানে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার; জিরো টলারেন্স নীতিতে বিজিবির কঠোর অবস্থান

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে।

আজ (২৬ এপ্রিল) দুপুর ১২১৫ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল মিরপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মেহেরপুর হতে কুষ্টিয়াগামী ‘আলহাজ্ব এন্টারপ্রাইজ’ নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯,৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজারমূল্য ২৯ লক্ষ ৯১ হাজার টাকা।

এর আগে একই দিন আনুমানিক রাত পৌনে দুইটার দিকে বিজিবির কাজীপুর বিওপির একটি টহলদল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। প্রায় একই সময়ে প্রাগপুর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ৪,৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে, যার আনুমানিক সিজারমূল্য ২ লক্ষ ৫৫ হাজার ২০০ টাকা। এছাড়াও একই দিন আনুমানিক রাত ০২ টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ ধর্মদাহ মাঠ এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ১৪  হাজার টাকা।

জব্দকৃত পণ্যের সর্বমোট সিজারমূল্য ৩৭,৪০,২০০/- (সাতত্রিশ লক্ষ চল্লিশ হাজার দুইশত) টাকা।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ

মিরপুর ও সীমান্ত এলাকায় একাধিক অভিযানে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার; জিরো টলারেন্স নীতিতে বিজিবির কঠোর অবস্থান

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময় ০৫:৪৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬