ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

৭টি মামলার আসামি ‘ব্রীফকেস হান্নান’কে নয় লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিল বানিজ্যিক এলাকায় এক ব্যক্তির নিকট হতে নয় লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে সাতটি মামলার আসামি মো: হান্নান ওরফে ব্রীফকেস হান্নান ওরফে রবিন ওরফে হান্নু ওরফে রফিকুল ওরফে মান্নান ওরফে পিন্টু (৫৮) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ০১:৫৫ ঘটিকায় মতিঝিল বানিজ্যিক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় জনৈক মিজানুর রহমান শাপলা চত্বরের এলিট এভিয়েশনের অফিস থেকে নয় লক্ষ টাকা একটি ব্যাগে নিয়ে পার্শ্ববর্তী ইস্টার্ন ব্যাংক শাখায় জমা দেয়ার জন্য পায়ে হেঁটে রওনা করেন। তিনি মতিঝিল আইএফসি ইসলামী ব্যাংক শাখার সামনে দুপুর আনুমানিক ০১:৪০ ঘটিকায় পৌঁছলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুই ছিনতাইকারী তার কাঁধের ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে মতিঝিল থানার টহলরত পুলিশ দ্রুত এগিয়ে আসলে ছিনতাইকারী দুইজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। টহল পুলিশ তাদেরকে ধাওয়া করে মতিঝিলের টয়েনবী সার্কুলার রোডের হোটেল ডি-বাদশা অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হান্নানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে একটি চাকু উদ্ধার করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত হান্নানসহ পলাতক সহযোগীর বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় ছিনতাইয়ের একটি মামলা রুজু করা হয়েছে।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি ও পল্টন থানাসহ জামালপুর ও ঢাকার কেরানীগঞ্জে ছিনতাই, চুরি, অস্ত্র ও মাদকের সাতটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত হান্নানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ ও পলাতক ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

৭টি মামলার আসামি ‘ব্রীফকেস হান্নান’কে নয় লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

আপডেট সময় ০৫:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫