ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান Logo আমরা ধানমন্ডিবাসী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল Logo মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ডিএমপি ও মালিক সমিতির উদ্যোগ

সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে ঢাকার বাস ব্যবস্থা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫৪৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ঢাকা মহানগর ও শহরতলীর গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও আধুনিক করতে কাউন্টারভিত্তিক ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা পরিবহন মালিক সমিতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ০২:০০ ঘটিকায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এ সংক্রান্তে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সকল বাস নির্ধারিত স্টপেজ হতে যাত্রী উঠা-নামা করবে। সকল যাত্রীকে অ্যাপস অথবা ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গাড়িতে ভ্রমণ করতে হবে। এ পদ্ধতিতে সরকার নির্ধারিত পূর্বের ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, ঢাকা মেট্টোপলিটন পুলিশ ঢাকা শহরে যানজট নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের ই-টিকেট সিস্টেম উদ্বোধন হচ্ছে, যা আগামী সপ্তাহে চালু হবে। এর ফলে বাসযাত্রী, মালিক, শ্রমিক এবং ঢাকাবাসী উপকৃত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, আরবানমুভ টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আবদুল্লাহ।

অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, আরবানমুভ টেক লিমিটেডের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ডিএমপি ও মালিক সমিতির উদ্যোগ

সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে ঢাকার বাস ব্যবস্থা

আপডেট সময় ০৪:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬