ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

পিরোজপুরে বিএনপি নেতার আয়োজনে নাগরিক সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৬৬০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি: পিরোজপুরে জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক  শেখ রিয়াজউদ্দিন রানার আহবানে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় পিরোজপুর পৌর এলাকার মাছিমপুরে সাধারণ জনগণদের নিয়ে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়।  এ সময় পৌরসভার নাগরিকরা রাস্তা, ড্রেন কালভার্ট সহ নানান সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা মৎস্য জিবি দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।  প্রধান অতিথির বক্তব্যে শেখ রিয়াজউদ্দিন রানা বলেন, বিগত দিনে নাগরিকদের ভোটের অধিকার ছিল না যার কারণে না পৌরবাসীর কি সমস্যা সেটা জিজ্ঞেস করার কেউ ছিল না। ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও নাগরিকরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ১৫০ বছরের পুরাতন একটা প্রথম শ্রেণীর পৌরসভার এই অবস্থা হবে কেন, রাস্তা নাই কালভার্ট নাই, প্রজেক্টের রাস্তাগুলো ছাড়া একটি রাস্তাও ভালো নেই। আগামীতে যদি সম্ভব হয় তাহলে সাধারণ নাগরিকের ভোগান্তি দূর করার জন্য ১৬ বছরের অবহেলিত কাজগুলো নতুন করে করব। সাধারণ মানুষ যদি আমাকে সহযোগিতা করে আমি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। এজন্য সকলকে আমার সাথে থাকতে হবে। অনুষ্ঠানে এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

পিরোজপুরে বিএনপি নেতার আয়োজনে নাগরিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫