ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও  ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারক গ্রেফতার Logo সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি Logo জ্বালানী তেল মজুদ ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে কার্যক্রম জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) Logo তিন হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেয ডিবি Logo বাংলাদেশ–দক্ষিণ কোরিয়ার মধ্যে  দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত Logo বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আশাবাদ Logo রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে— মশককর্মীদের উদ্দেশ্যে ডিএনসিসি প্রশাসক Logo ওমরাহ করতে সৌদি আরবে পৌছেছেন নাহিদ ইসলাম Logo সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বাউফলে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন

কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: ১৭ ফেব্রুয়ারী২০২৫ (সোমবার) সকাল ১১ঃ০০ ঘটিকায়, পিরোজপুরের কাউখালী উপজেলাধীন ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে অবস্থিত  এগারোগ্রাম সম্মিলনী শিক্ষা নিকেতন স্কুল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে,উপজেলা ভূমি কর্মকর্তা সুদীপ্ত দেবনাথ এর উদ্যোগে, জমি-জমা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা “ভূমির অ আ ক খ”  আয়োজন করা হয়।
কর্মশালার শুরুতেই শিক্ষার্থীদের মাঝে পর্চা,জরিপ খতিয়ান, মৌজা ম্যাপ,দাখিলা,সৃজিত খতিয়ানের ফটোকপির একটি সেট বই প্রদান করা হয় এবং মৌজা,দাগ নাম্বার,খতিয়ান,পর্চা, সিএস/এসএ/আরএস জরিপ- ইত্যাদি প্রাথমিক ধারণার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। অতঃপর শিক্ষার্থীদের ৩০/৩১ বিধির আপত্তি আপিল, উপজেলা/ইউনিয়ন ভূমি অফিসের কাজ,খাস জমি, কালেক্টরের ভূমিকা,ভূমি উন্নয়ন কর,নামজারির খরচ,দাখিলা, ওয়ারিশ,সাফ-কবল/হেবা দলিল প্রভূতি বিষয়ে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় ৯ম/১০ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  কর্মশালা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা ও মেধাবিকাশে আলোচনার বিষয়বস্তুর উপর তাৎক্ষণিক ২৫টি প্রশ্নের লিখিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতার মূল্যায়ন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত “ভূমি-আমার ঠিকানা” বইয়ের একটি কপি উপহার হিসেবে প্রদান করা হয়।
এই বিষয়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, বর্তমান বাংলাদেশ সরকারের মানউন্নয়নে ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভূমির সকল কার্যক্রম চলমান। আমার বিশ্বাস এ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়ে হাতে- কলমে প্রশিক্ষণের মাধ্যেমে আলোচনা করে বিকাস ঘটালে,ভবিষ্যতে ভূমি সংক্রান্ত যেকোনো বিষয়ে মৌলিক ধারণা নিতে পারবে, এবং সকল সমাধানে কর্মশালাটি সহযোগিতা করবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও  ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারক গ্রেফতার

কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫