ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
টাইব্রেকারে নিউক্লিয়াসকে হারিয়ে ট্রফি জিতল ২০১৭-১৮ ব্যাচ; সীমান্তঘেঁষা মাঠে উৎসবমুখর পরিবেশ

মহিষখলা উচ্চ বিদ্যালয়ের সাবেকদের ফুটবল লড়াই: ট্রফি জিতল ইউরেনিয়াম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : ‘ব্যস্ত জীবনে দেখা হয় না, তাই খেলার মাঠে সবাই এক হই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মোহনপুর বিজিবি ক্যাম্পের উত্তর পাশে, সীমান্তঘেঁষা পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হলো মহিষখলা উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২) এর ফাইনাল ম্যাচ। শনিবার (৩০ মে) বিকেলে টানটান উত্তেজনাপূর্ণ টাইব্রেকারের মাধ্যমে পর্দা নামল জমজমাট এই আসরের।
মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের স্বনামধন্য মহিষখলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ২০২১-২২ ব্যাচের নিউক্লিয়াস দলকে পরাজিত করে ২০১৭-১৮ ব্যাচের ইউরেনিয়াম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় নিউক্লিয়াস। *চ্যাম্পিয়ন ইউরেনিয়াম দলের কোচের দায়িত্বে ছিলেন সাবেক শিক্ষার্থী সোহেল রানা।*
ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজ এর পুরস্কার প্রদান করা হয় *২০১০ ব্যাচের সকল শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী মাহফুজ আহমেদ এর নিজস্ব অর্থায়নে।
প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৯টি দল অংশ নেয়। দলগুলো হলো— ইউনাইটেড এলিট (১৯৯৮-২০১০), থান্ডার বয়েজ (২০১১-১২), ডমিনেটর (২০১৩-১৪), মনস্টার এফসি (২০১৫-১৬), ইউরেনিয়াম (২০১৭-১৮), রিঅ্যাকটিভ ফোর্স (২০১৯-২০), নিউক্লিয়াস (২০২১-২২), ভিক্টরি কিংস (২০২৩-২০২৪) এবং টাইটানিয়াম কিংস (২০২৫-২০২৬)।
টুর্নামেন্টের সফল আয়োজন ও পরিচালনায় দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সজল আমীন রাব্বী, মো. আশিক মিয়া।
টুর্নামেন্ট আয়োজনে তাদের সার্বিক সহযোগিতা করেন আমিমুল এহসান, সেনারুল ইসলাম সৌরভ, রিয়াদুল ইসলাম পলাশ, আজিম মাহমুদ, শাহরিয়ার রিপন, মোজ্জাফর আহমেদ, শহিদুল ইসলাম, মাহফুজ আহমেদ, ডা. আল আমিন, জাকির হোসেন, আনোয়ার হোসেন, সোহেল রানা।
চ্যাম্পিয়ন ইউরেনিয়াম দলের সদস্য এবং আয়োজক কমিটির সদস্য সজল আমীন রাব্বী বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় করা। সবাই নিজ নিজ কর্মব্যস্ততায় ছড়িয়ে থাকলেও এমন আয়োজনের মাধ্যমে আমরা আবার একত্রিত হওয়ার সুযোগ পাই। একই সঙ্গে আমাদের ইউনিয়ন ও বিদ্যালয়ের ঐতিহ্যও নতুনভাবে তুলে ধরতে চেয়েছি।”
পাহাড়ঘেঁষা মাঠটি দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। ফাইনাল ম্যাচের প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনার ছাপ। বিশেষ করে টাইব্রেকারে দর্শকদের উচ্ছ্বাস ও সমর্থনে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মাধ্যমে সমাপ্ত হয় টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

টাইব্রেকারে নিউক্লিয়াসকে হারিয়ে ট্রফি জিতল ২০১৭-১৮ ব্যাচ; সীমান্তঘেঁষা মাঠে উৎসবমুখর পরিবেশ

মহিষখলা উচ্চ বিদ্যালয়ের সাবেকদের ফুটবল লড়াই: ট্রফি জিতল ইউরেনিয়াম

আপডেট সময় ০২:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬