ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা Logo শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ Logo নৌ পুলিশের আভিযানে ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার Logo উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ Logo বাউফলে ৪০ পিস ইয়াবাসহ এসএসসি পরীক্ষার্থী কিশোর আটক Logo এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : শিল্পমন্ত্রী Logo সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার অঙ্গীকার Logo ০১টি দেশী পিস্তল, ০৭টি সামুরাই এবং মাদকসহ ০৩ (তিন) জনকে গ্রেপ্তার করছে র‌্যাব-২ Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ সয়াবিন তেল কারখানায় বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান; কারখানা সিলগালা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩/০২/২০২৫ ইং তারিখে জেলা প্রশাসন, পিরোজপুর এর  উদ্যোগে “পুষ্টি অলিম্পিয়াড” অনুষ্ঠিত  হয়।  তরুণ শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হয় এই বর্ণাঢ্য পুষ্টি অলিম্পিয়াড। উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল জনাব মো: রায়হান কাওছার। অনুষ্ঠানে  তিনি বয়স ও জীবনধারণ রীতির ভিন্নতার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন খাদ্যতালিকা অনুসরণ করা ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য গ্রহণ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মোহাম্মদ আশরাফুল আলম খান  পিরোজপুর। তিনি সুস্থ জীবন ধারণের জন্য পুষ্টি সম্পর্কিত জ্ঞানের গুরুত্বের উপর আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে  অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে সনদ এবং বিজয়ীদের মাঝে মেডেল ও  মূল্যবান বই প্রদান করা হয়। সর্বোপরি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং পরীক্ষায় তুমুল প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দিনটিকে উৎসবমুখর করে তুলে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব

আপডেট সময় ০৩:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫