ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

ড. ইউনূস কোন সংস্কার করতে পারেননি: শামা ওবায়েদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত ছয় মাসে কোন সংস্কার করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শামা ওবায়েদ বলেন, ‘আজকে শেখ হাসিনা পালানোর ছয় মাস পরেও কেন বিএনপিকে জেলায় জেলায় সমাবেশ করতে হচ্ছে? হাসিনা পালিয়ে গেছে, কিন্ত জিনিসের দাম কমেনি। হাসিনা পালিয়েছে, আপনারা সিন্ডিকেট ভাঙতে পারেননি, দুর্নীতি বন্ধ করতে পারেননি। হাসিনা পালিয়েছে, কিন্তু এখনো নারীরা ধর্ষিত হচ্ছে, এখনো ডাকাতি হচ্ছে, এখনো খুন হচ্ছে। ইউনূস সাহেব আপনি ছয়-সাত মাসে কোন সংস্কার করতে পারেননি।’ তিনি বলেন, ‘আজকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, যদি অর্থনীতির উন্নয়ন করতে হয়, যদি ব্যাংকিং খাত ঠিক করতে হয়, যদি আমাদের তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হয় তাহলে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা সারাবাংলাদেশে প্রণয়ন করতে হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

ড. ইউনূস কোন সংস্কার করতে পারেননি: শামা ওবায়েদ

আপডেট সময় ০৭:৪১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫