ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক ঐক্য জাগাতে জনগণের প্রতি আহ্বান

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫৫৮ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ (সিলেট) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। সংগঠনটির নেতৃবৃন্দ এক যৌথ শুভেচ্ছা বার্তায় এ শুভেচ্ছা জানান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কাউন্সিল কমান্ডের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া এবং মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু তাঁদের বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দের উৎসব, যা মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি জাগ্রত করে।
তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারবর্গ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, সুধীজনসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল নাগরিককে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তারা সবার প্রতি আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। পাশাপাশি তারা মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মানবতার শান্তি এবং সার্বিক উন্নতি কামনা করেন।
জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

পবিত্র ঈদুল ফিতরে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক ঐক্য জাগাতে জনগণের প্রতি আহ্বান

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

আপডেট সময় ০৫:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬