ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর ও কাতারের নেতৃস্থানীয়দের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক Logo প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আরবিইউ মডেল ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে বিপিসিএল Logo দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন Logo নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের Logo রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও  ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারক গ্রেফতার Logo সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি Logo জ্বালানী তেল মজুদ ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে কার্যক্রম জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার কুষ্টিয়া জেলায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ( যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি, কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী। এই সময় উপদেষ্টা বলেন, আবরার ফাহাদ তার আত্মত্যাগের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার এক নতুন ধাপের সূচনা করেছেন।আবরার ফাহাদ শুধু একটা নাম নয় এটি আগ্রাসনবিরোধী লড়াইয়ের একটা জার্নি। যার ধারাবাহিকতায় এসেছে জুলাই গণঅভ্যুত্থান। যাকে সামনে রেখে হাজারো ছাত্র জনতা রাস্তায় নেমে আসে এবং ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে সফল হয়। উপদেষ্টা বলেন, সারা দেশে বিভিন্ন সরকারি স্থাপনাগুলো কে জুলাই অভ্যুত্থানে শহীদদের নামে নামকরণ করা হবে। যার ধারাবাহিকতায় আজ শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত তরুণ সমাজ গঠন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই দিন সকালে উপদেষ্টা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১ নং কয়া ইউনিয়নের রায়ডাঙা এলাকায় প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন এবং শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও প্রর্থনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫