ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পুনঃপ্রতিশ্রুতি Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে  FAO এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ Logo পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ Logo টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী Logo আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু Logo লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক Logo বাংলাদেশ–জাপান সম্পর্ক আস্থা ও অগ্রগতির দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত: সমাজকল্যাণ মন্ত্রী Logo মধ্যনগরের সুর্য সন্তান  বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে Logo মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, প্রতিযোগিতামূলক রাজনৈতিক সহাবস্থানই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে।

জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না – স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতামূলক সহাবস্থানে অবস্থান করে, তাহলে সেটি দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন এবং জনগণকে সঠিক তথ্য দিয়ে উদ্বুদ্ধ করেন, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল ঢাকা
তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ জানাতে চাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

কৃষি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চলতি মৌসুমে আলু চাষে অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। তারপরও তারা আবার আলু রোপণে এগিয়ে এসেছেন। সরকার তাদের জন্য প্রণোদনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আলুতে লোকসান হলেও এ বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে।

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদিখান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুসুমপুর উচ্চ বিদ্যালয় ও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পুনঃপ্রতিশ্রুতি

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, প্রতিযোগিতামূলক রাজনৈতিক সহাবস্থানই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে।

জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না – স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫