ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম, ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় এক অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণের শিকার হয়েছেন। গতকাল রাতে ১০টার পর ইকুরিয়া এলাকায় দীপা রানী (৩০) নামে এক নারীকে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। কেরানীগঞ্জ দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, রাত ১০টার দিকে দীপা রানী এলোমেলোভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় জিৎ সরকার (১৯) ও মোহাম্মদ আশরাফুল ইসলাম (২০) আশ্রয় ও খাবারের প্রলোভন দেখিয়ে তাকে ইকুরিয়ার বুড়ির বাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে আরও একজন যুক্ত হয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের সময় ভিকটিমের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম ও জিৎ সরকার। এ ঘটনায় দীপা রানী নিজেই বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ওসি মাজহারুল ইসলাম জানান,দীপা রানীর বাড়ি চাঁদপুরে এখন পর্যন্ত তার পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, মামলার পরিপ্রেক্ষিতে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

আপডেট সময় ০৪:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫