ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা Logo সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার Logo বিএনপি সরকার দায়িত্ব নেযার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আট জনকে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা ২৩ জুন ২০২৫ খ্রি., সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আট জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ( ৭৯) ২। মুন্সিগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫) ৩। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মো: তরিকুল ইসলাম (৩৮) ৪। সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন (৪৬) ৫। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি এর সাবেক এমডি মনিরুল মওলা (৬২) ৬। ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহায়াব (৫৮) ৭। লালবাগ থানা ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু (৪৩) ও ৮। আওয়ামীলীগের ৯২ নং ওয়ার্ড সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন আলী (৬১)।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (২২ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৮:২৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তেজগাঁও থানার মনিপুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে ডিবি-লালবাগ জোনাল টিম।

অন্যদিকে, রাত ১২:৩০ ঘটিকায় কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: তরিকুল ইসলামকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের মাদক ও অস্ত্র উদ্ধার টিম। ভোররাতে ৪:৪৫ ঘটিকায় নবাবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

অন্যদিকে রাত ১২:৩০ ঘটিকায় বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে মনিরুল মওলাকে দুদকের মামলায় গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। রাত ১২:৪৫ ঘটিকায় কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল ওহায়াব ও রাত ২:০০ ঘটিকায় মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ। রাত ১:৩০ ঘটিকায় পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাকির হোসেন আলীকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বাউফলে খোলা জায়গায় বিক্রি হচ্ছে খাবার, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণত মানুষ ও কোমলমতি শিক্ষার্থীরা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আট জনকে গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫