ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণ

ধর্মপাশায় মরহুম মতিউর রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

কাইয়ুম বাদশাহ (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম মতিউর রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে শনিবার দুপুরে শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে তার নিজ বাড়িতে পারিবারিক আয়োজনে দোয়া ও মি
লাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে আয়োজিত মাহফিলে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক মানুষ অংশ নেন।

মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

মরহুম মতিউর রহমান তালুকদার দীর্ঘদিন রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি এলাকার শিক্ষা বিস্তার, দরিদ্র মানুষের সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন। তার ছেলে এম এম এ রেজা পহেল ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুম মতিউর রহমান তালুকদার সৎ, নির্লোভ ও জনদরদি মানুষ ছিলেন। এলাকার মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থেকেছেন।

মরহুমের ছেলে এম এম এ রেজা পহেল বলেন, “বাবা আমাদের শিখিয়েছেন মানুষের জন্য কাজ করতে। তার আদর্শ ধরে রাখতে চাই। সকলের কাছে বাবার জন্য দোয়া চাই।”

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণ

ধর্মপাশায় মরহুম মতিউর রহমান তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত।

আপডেট সময় ০৩:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬