ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : শিল্পমন্ত্রী Logo সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার অঙ্গীকার Logo ০১টি দেশী পিস্তল, ০৭টি সামুরাই এবং মাদকসহ ০৩ (তিন) জনকে গ্রেপ্তার করছে র‌্যাব-২ Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ সয়াবিন তেল কারখানায় বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান; কারখানা সিলগালা Logo বাউফলে অগ্নিকান্ডে তিন বসতঘর বশ্মিভূত  ক্ষতির পরিমাণ  প্রায় ২০ লাখ টাকা Logo পার্বত্য উৎসবে আর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব পরিচয়ে উৎসব পালনের ঘোষণা পার্বত্য মন্ত্রীর Logo নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৪০৩ জন। Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ Logo পহেলা বৈশাখের সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, দেশজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার Logo অবৈধ কাউন্টার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসি’র কঠোর অভিযানঃ সায়েদাবাদে ১০০ কাউন্টার সিলগালা

দেশে কাগজের চাহিদা পূরণ করতে কর্ণফুলীসহ পেপার মিলের উন্নয়ন করা হবে’ – শিল্প উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: রাঙ্গামাটি ২৭ জুন ২০২৫, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, কর্ণফুলী পেপার মিলে কাগজ উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। কারখানাটি আবারও পুরোদমে উৎপাদনে গেলে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। তিনি আরো বলেন, দেশে কাগজের চাহিদা পূরণ করতে কর্ণফুলী পেপার মিলস ও খুলনা নিউজ প্রিন্ট মিলের আধুনিকায়ন ও উন্নয়ন করা হবে। এটা করা গেলে দেশের কাগজের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা যাবে।

আজ রাঙ্গামাটিতে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএমলএল) পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ কথা বলেন। এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা প্রশাসক, মোহাম্মদ হাবিব উল্লাহ, এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

মতবিনিময় সভায় কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ মিলের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বলেন, কর্ণফুলী পেপার মিলের উন্নয়নে গৃহীত প্রকল্প বাস্তবায়নে আজকের মতবিনিময় সভা ও পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে চাহিদাকৃত কাগজ দেশেই উৎপাদন করতে হবে।

মতবিনিময় সভা শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান, বিসিআইসি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানসহ কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কার্যক্রম পরিদর্শন করেন এবং মিলের কর্মীদের সাথে কথা বলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : শিল্পমন্ত্রী

দেশে কাগজের চাহিদা পূরণ করতে কর্ণফুলীসহ পেপার মিলের উন্নয়ন করা হবে’ – শিল্প উপদেষ্টা

আপডেট সময় ০১:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫