ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব Logo “মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান ও ছিনতাই মামলার এজারভুক্ত আসামি গ্রেফতার”। Logo বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ Logo পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই। Logo নেএকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, মানবিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান। Logo হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ।
ঢাকার বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুবকের বাড়ি পটুয়াখালীর বাউফলে, এলাকায় তীব্র অসন্তোষের সৃষ্টি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা ফয়সালের বাড়ি বাউফলে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করা যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড, কেশবপুর কলেজর পাশে। তার পিতার নাম হুমায়ুন কবির।
পুলিশের পিসিআর (PCR) রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ফয়সাল করিম মাসুদ ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটি (বাসা নং-৪১, রোড নং-০৯)-এ বসবাস করতেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্টের তথ্য ও ছবি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার দিন দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাড়ি বাউফলে—এ তথ্য জানাজানি হওয়ার পর এলাকায় মানুষের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জনপ্রিয় সংবাদ

এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ঢাকার বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুবকের বাড়ি পটুয়াখালীর বাউফলে, এলাকায় তীব্র অসন্তোষের সৃষ্টি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা ফয়সালের বাড়ি বাউফলে

আপডেট সময় ১১:১৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫