ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় ও যানবাহন পারাপার Logo ডিবিপিএল ২০২৬: আদর্শ গ্রাম গড়ার প্রত্যয়ে রাণীনগরে বর্ণাঢ্য ট্রফি উন্মোচন Logo দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও সব সময় আমরা প্রবাসীদের পাশে থাকবো – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মাকসুদা হোসেনকে চার ঘণ্টা গাড়িতে আটকে রাখার ঘটনায় চালক পুলিশের হেফাজতে।

যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্মপ্রধান (যুগ্ম সচিব) মাকসুদা হোসেনের আইনফোন কেড়ে নিয়ে প্রায় চার ঘণ্টা তারই সরকারি গাড়িতে জিম্মি করে রাখেন ওই গাড়িচালক। এরপর তার কাছে ৬ লাখ টাকা দাবি করেন।
এ ঘটনায় বর্তমানে ওই গাড়িচালক পুলিশ হেফাজতে। আউয়াল নামের এই চালক দুই মাস আগে যুগ্ম সচিব মাকসুদা হোসেনের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে নিয়োগ পান।

বুধবার (১৭ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব ধানমন্ডিতে বসবাস করেন। প্রতিদিনের মতো আজ বুধবার সকাল ৮টার পরে পরিকল্পনা কমিশনের উদ্দেশে গাড়িতে রওয়ানা দেন। কিন্তু চালক ধানমন্ডি থেকে বের হয়ে গাড়ি পরিকল্পনা কমিশনে না নিয়ে উত্তরা দিয়াবাড়িতে নিয়ে যান। এরপর গাড়ি নিয়ে যান টঙ্গীতে। এরপর যান ভাষানটেকে। গাড়ি পরিকল্পনা কমিশনে নেওয়ার কথা বললেও চালক এরপর যুগ্ম সচিবকে জিম্মি করে টাকা দাবি করেন। এরপর তিনি ওই গাড়ি আবারও টঙ্গী ও পরে সাভারের হেমায়েতপুর নিয়ে যান।

এ অবস্থায় সকাল ৯টা ৪০ মিনিটে ৯৯৯- এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চাইতে গেলে যুগ্ম সচিবের ফোন কেড়ে নেন চালক। পরে গাড়ি ইউটার্ন নিয়ে উত্তরা দিয়াবাড়িতে নেওয়া হয়। এভাবে প্রায় চার ঘণ্টা গাড়িতে আটকে রাখা হয় যুগ্ম সচিবকে। পরে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা দেওয়াসহ ৬ লাখ টাকা দেবেন- এমন দাবি মেনে নিলে জিম্মিদশা থেকে মুক্তি পান।

এ বিষয়ে যুগ্ম সচিব মাকসুদা হোসেন বলেন, এই চালক আমার অফিসের এক কলিগের গাড়িচালক ছিলেন। দুই মাস হলো আমার গাড়ি চালান। প্রতিদিনের মতো আমি সকাল ৮টার পরে অফিসের উদ্দেশে বের হই। কিন্তু তিনি আমাকে অফিসে না নিয়ে গাড়িতে চার ঘণ্টা জিম্মি করে রাখেন, আমার ফোন কেড়ে নেন। এ ঘটনায় জিডি করে আইনি পদক্ষেপ নেবো। তবে ওই চালক এখন পুলিশ হেফাজতে শেরেবাংলা নগর থানায় আছেন। তিনি আমার কাছে ৫০ হাজার টাকা প্রাথমিকভাবে দাবি করাসহ ৬ লাখ টাকা দাবি করেন।
মাকসুদা হোসেন আরও বলেন, তার বিরুদ্ধে আগেও দুটি মামলা ছিল। একটি মাদক সংক্রান্ত, অন্যটি রাজনৈতিক মামলা। কিন্তু নিয়োগের সময় বিষয়গুলো বুঝতে পারিনি। আমি ট্রমার মধ্যে আছি।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আখতার জানান, চালক একজন মাদকাসক্ত বলে তারা জানতে পেরেছেন। ওই কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন চালক। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় ও যানবাহন পারাপার

পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মাকসুদা হোসেনকে চার ঘণ্টা গাড়িতে আটকে রাখার ঘটনায় চালক পুলিশের হেফাজতে।

যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের

আপডেট সময় ১০:৫৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫