
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত ১:৪০ মিনিটে বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজাকে আইনানুগভাবে জব্দ তালিকাভুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
-
নাম: আনোয়ার (৩০)
-
পিতা: মৃত সাঈদ মিয়া
-
মাতা: শাহানা বেগম
-
ঠিকানা: কাশিনগর (আলী চান মিয়ার বাড়ি), থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিজস্ব সংবাদ : 




















