ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে Logo ‘উত্তর সিটির ফান্ডে এখন মাত্র ২৫ কোটি টাকা আছে’ – ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান Logo আমরা ধানমন্ডিবাসী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
নিয়মিত টহলের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়; জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

মধ্যনগরে বাঙ্গালভিটা সীমান্তে বিজিবির অভিযানে দুইটি ভারতীয় চোরাই গরু জব্দ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জে মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুইটি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা বিজিবি ক্যাম্পের আওতাধীন কীর্তনছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় টহলরত অবস্থায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক এক লাখ বিশ হাজার টাকা মূল্যমানের দুইটি মাঝারি আকারের ভারতীয় গরু জব্দ করা হয়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত গরুগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হবে।
জনপ্রিয় সংবাদ

মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে

নিয়মিত টহলের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়; জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

মধ্যনগরে বাঙ্গালভিটা সীমান্তে বিজিবির অভিযানে দুইটি ভারতীয় চোরাই গরু জব্দ।

আপডেট সময় ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬