ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি Logo হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন
সেতু-মন্ত্রী শেখ রবিউল আলম: জনগণের সুবিধা অগ্রাধিকার, অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করা হবে

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, জনগণের প্রতি দায়বদ্ধ জনপ্রিয় রাজনৈতিক সরকার প্রকল্পের অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে জনগুরুত্ব বিবেচনা করে সকল প্রকল্প বাস্তবায়ন করবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পটুয়াখালীর গলাচিপা উপজেলায় লেবুখালী- বাউফল – গলাচিপা- আমড়াগাছিয়া মহাসড়কে রাবনাবাদ নদীর উপর ৮৮২ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বাকেরগঞ্জ উপজেলার গোমা সেতু উদ্বোধন শেষে একথা বলেন।

টোলমুক্ত সেতু ব্যবহারের জন্য জনগণের দাবীর কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সেতুর টোল গ্রহণের নীতিমালা রয়েছে। নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। ১৯৯ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু ব্যবহার টোলমুক্ত। এর বেশি হলে অবশ্যই টোল নিতে হবে। তবে জনগণের জন্য কল্যাণকর হয়, এসব বিবেচনা করে টোল নির্ধারণে সিদ্ধান্ত নিবে সরকার।

বিকেলে পান্ডব-পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

রাবনাবাদ সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক এমপি, পটুয়াখালী-১ ( সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এমপি, বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সেতু-মন্ত্রী শেখ রবিউল আলম: জনগণের সুবিধা অগ্রাধিকার, অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করা হবে

জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম

আপডেট সময় ০৫:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬