ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। Logo যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি: উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ৬৩২ বার পড়া হয়েছে
বিজিবির সরাইল রিজিয়ন ও চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোসমূহের বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি। এখন পর্যন্ত বন্যাদুর্গত ২,৮৮৫ জনকে উদ্ধার, ৫,৯৪৫ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ৯৮৬ জনকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
বিজিবির কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে ২৩ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দায়িত্বপূর্ণ বিবির বাজার স্থলবন্দর, গাজীপুর গ্রাম ও পাশ্ববর্তী এলাকার পানিবন্দি ৪০০ জনকে পরিবারের মালামালসহ উদ্ধার করেছে। বুড়িচং এ গোমতী নদীর তীরবর্তী বেড়িবাঁধের কিছুটা অংশে ভাঙন দেখা দিলে বিজিবি সদস্যরা স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে মাটি ভর্তি বস্তা দিয়ে সেটি মেরামত করে। এছাড়া কুমিল্লা ব্যাটালিয়নের উদ্যোগে ফেনী জেলার বন্যাদুর্গত ২০০০ জনকে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়।
বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ বন্যাকবলিত ২০০ জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
বিজিবির সিলেট সেক্টরের আওতাধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোকাবিল, কুরমা ও চাম্পাপাড়া সীমান্তবর্তী এলাকায় ৬০০টি এর অধিক পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী এবং বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে।
বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বাধীন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক হাফেজিয়া মাদ্রাসা ও উপজেলা এডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে আশ্রয় নেয়া বন্যাদুর্গত ৫২০টি অসহায় পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া মেডিকেল অফিসার মেজর গাজী মোঃ হাসান, এএমসি এর তত্ত্বাবধানে মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে পুরুষ-৩৬, মহিলা-৩৩ এবং শিশু-৪৫ জনসহ মোট ১১৪ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও বিজিবি উদ্ধারকারী দল বন্যা কবলিত মুসলিম ব্লক এলাকার আরিফ হোসেনের গর্ভবতী স্ত্রী রাজিয়া খাতুন (৩০) কে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যায়। সেখানে সে একটি পুত্র সন্তান প্রসব করে। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার বন্যাদুর্গত ১২৫টি অসহায় পরিবারে মাঝে জরুরী শুকনা ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, আলু ও পিয়াজ বিতরণ করে। এছাড়া ডাইনচন্দ্রবাড়ী, রুপসেনপাড়া এবং নন্দকুমার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৬০টি অসহায় পরিবারের মাঝেও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি: উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত

আপডেট সময় ০৭:১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪