ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী Logo ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার Logo রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা Logo ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক
শরিশ্যাম গ্রামে অভিযান, উদ্ধার ১৯ পিস ইয়াবা ও এক পুরিয়া হিরোইন

ধর্মপাশায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা-হিরোইন উদ্ধার, পুলিশ সদস্যসহ আটক ২ জন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৫৫৯ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিশ্যাম গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া হিরোইন, হিরোইন বিক্রির হিসাব সংরক্ষিত দুটি রেজিস্টার এবং হিরোইন মাপার দুটি যন্ত্র উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মধ্যনগর থানায় কর্মরত পুলিশ সদস্য সম্রাট এবং  চামরদানী গ্রামের বাসিন্দা সুমন তালুকদারকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল শরিশ্যাম গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্য ও মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রেজিস্টারগুলোতে হিরোইন বিক্রির হিসাব সংরক্ষিত ছিল বলে জানা গেছে।
অভিযান শেষে আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে অবতরণ, পৌঁছাল ৪১৯ হজযাত্রী

শরিশ্যাম গ্রামে অভিযান, উদ্ধার ১৯ পিস ইয়াবা ও এক পুরিয়া হিরোইন

ধর্মপাশায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা-হিরোইন উদ্ধার, পুলিশ সদস্যসহ আটক ২ জন

আপডেট সময় ০১:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬