ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে
সুনামগঞ্জ-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর সমর্থনে মধ্যনগরে ধানের শীষের মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

মধ্যনগরে মহিষখলা বাজারে ধানের শীষের পক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মিছিল অনুষ্ঠিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে মধ্যনগরের মহিষখলা বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিল চলাকালে মহিষখলা বাজার ও আশপাশের এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিলে অংশগ্রহণকারীরা “লাগারে লাগা ধান লাগা”, “কামরুল ভাইয়ের ধান লাগা”, “আনিস ভাইয়ের ধান  লাগা,এমন নানা স্লোগান দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম সাইফুল, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল হোসেন (মেম্বার), ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার হোসেন, একই ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হযরত আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান উজ্জল, দুলাল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়াও মিছিলে স্থানীয় শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, কৃষক, দিনমজুর, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মিছিলটি মহিষখলা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয় সংবাদ

আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে

সুনামগঞ্জ-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর সমর্থনে মধ্যনগরে ধানের শীষের মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

মধ্যনগরে মহিষখলা বাজারে ধানের শীষের পক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মিছিল অনুষ্ঠিত।

আপডেট সময় ০৪:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬