ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
“চলো একসাথে বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী-২ আসনে প্রচারণা কার্যক্রম শুরু

বাউফলে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে
মোঃ খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : “চলো একসাথে বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নির্বাচনী প্রচারণা গাড়ীর উদ্বোধন করা হয়েছে।
সোমাবর দুপুর ১২টায় বাউফল পৌরশহরের সরকার বাড়ীর সামনে থেকে বর্ণাঢ্য সাজে সজ্জিত প্রচারণা গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং নির্বাচন পরিচালক আতিকুল ইসলাম নজরুল।
বক্তারা বলেন, দেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সেই লক্ষ্যেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রচারণা গাড়িটি বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরশহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে বলে আয়োজকরা জানান।
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

“চলো একসাথে বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী-২ আসনে প্রচারণা কার্যক্রম শুরু

বাউফলে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন

আপডেট সময় ০৪:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬