ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ Logo বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের উদ্যোগে’ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থানসৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামীকাল ৬মার্চ-জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানা পুলিশ Logo প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা, অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর Logo জাপান ও ইউএনএইচসিআর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে
যুক্তরাষ্ট্রের আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের গোপন নথিতে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর নামসহ বাংলাদেশের একাধিক সংযোগের তথ্য।

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল

আলী আহসান রবি
সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬

সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইল, যেটিকে বলা হচ্ছে যৌন অপরাধ, ক্ষমতা ও গোপন আন্তর্জাতিক যোগাযোগের এক অন্ধকার অধ্যায়ের নাম, সেই এপস্টেইন ফাইলে পাওয়া গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, এ ছাড়া পাওয়া গেছে ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর নামও।

গবেষণা, দাতব্য প্রকল্প, জলবায়ু উদ্বাস্তু, রাজনীতি থেকে শুরু করে ব্যবসায়িক যোগাযোগ—সব মিলিয়ে জেফরি এপস্টেইনের বৈশ্বিক নেটওয়ার্কে বাংলাদেশের উপস্থিতি ছিল বিস্ময়করভাবে বিস্তৃত।

একটি ই-মেইলে বলা হয়, একটি বৈঠকের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী তখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাত ৮টায় বৈঠকে ছিলেন।

আরেক নথিতে দেখা যায়, এপস্টেইন বিকাশ নিয়ে একটি নিবন্ধ পড়েন, তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বহু প্রবন্ধও সংগ্রহ করতেন।

আশ্চর্যের বিষয় হলো, একজন নরওয়েজিয়ান কূটনীতিক এপস্টেইনকে নিয়মিত বিভিন্ন প্রবন্ধ পাঠাতেন, সেগুলোর মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক খবরও থাকত।

এপস্টেইন ফাইলস কী?
এই দীর্ঘ তদন্ত ও বিচারের প্রক্রিয়ায় তার সম্পত্তিতে বিভিন্ন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নথিপত্র, ই-মেইল, ছবি এবং ভিডিও উদ্ধার করা হয়, এই নথিপত্রগুলোকে ‘এপস্টেইন ফাইলস’ বলা হয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ লাখের বেশি পৃষ্ঠার নথি, ১ লাখ ৮০ হাজারের মতো ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশ করা হয়েছে, যা এপস্টেইনের মানি-লন্ডারিং ও যৌন পাচারের সাথে জড়িত সকল তথ্য উপস্থাপন করে।

নথিপত্রে কী আছে?
কারাগারে থাকা অবস্থায় এপস্টেইনের মানসিক মূল্যায়ন, তার মৃত্যুর তথ্য ও রহস্য, তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত ও দোষ স্বীকার, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও এপস্টেইনের ই-মেইল যোগাযোগ, যা প্রমাণ দেয় যে আইনি ঝামেলার মধ্যেও তিনি শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন।

জনপ্রিয় সংবাদ

আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে

যুক্তরাষ্ট্রের আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের গোপন নথিতে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর নামসহ বাংলাদেশের একাধিক সংযোগের তথ্য।

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল

আপডেট সময় ১০:৪২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬