ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
ঈদের দিনে রাজধানীর শিশু পরিবার পরিদর্শনে এসে মানবিক সেবার ওপর জোর দিলেন মন্ত্রী

ঈদের দিনে শিশু পরিবার পরিদর্শনে মন্ত্রী জাহিদ হোসেন, সুবিধাবঞ্চিত শিশুদের সেবায় জোর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৫৪০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করেছেন। দুপুরে মন্ত্রী মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাসে যান। পরিদর্শনকালে মন্ত্রী বলেছেন, আমাদের সমাজে পিতৃ-মাতৃহীন পরিত্যক্ত শিশু, দাবিদারহীন উদ্ধারকৃত বিপন্ন শিশু, দাবিদার হীন হাসপাতাল থেকে আসা, শিশুদের গ্রহণ ও রক্ষণাবেক্ষণ এবং মাতৃ স্নেহে লালন পালন করা শিশুদের বেড়ে ওঠার জন্য আমাদের যেমন করনীয় আছে তেমনি এ সমাজে অনেক বিত্তবান মানুষ আছে তাদেরও  করণীয় আছে। মন্ত্রী সমাজের উচ্চবিত্তদের এসব সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

মন্ত্রী আজ ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের দিনে আজিমপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন  ছোটমণি নিবাস পরিদর্শনকালে  এ কথা বলেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ছোট বাচ্চাদের দায়িত্ব নেওয়া, লালন পালন করা খুবই কঠিন। তাদের সেবাযত্নের  প্রতি নজর দেওয়ার তাগিদ দেন। নিজের বাড়িতে যে বাচ্চাটি মানুষ হয় এখানেও একই ভাবে তাদের সেবা যত্ন দিয়ে গড়ে তুলতে হবে।

পরিদর্শনকালে তিনি বাচ্চাদের খোঁজখবর নেন, তাদের কোলে নেন এবং আদর করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।  তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান পরীক্ষা করেন। এ সময় তিনি বলেন, বাচ্চাদের নিউট্রেশন এবং রোগে আক্রান্ত থেকে রক্ষা পেতে বাচ্চাদের খাবার ,ওষুধ ঠিকমত খাওয়াতে হবে, সকল বিছানা কাপড় গরম পানিতে সিদ্ধ করে ধৌত করতে হবে তাহলে বাচ্চাদের রোগ বালাই আক্রান্ত করতে পারবে না।

এছাড়া তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

ঈদের দিনে রাজধানীর শিশু পরিবার পরিদর্শনে এসে মানবিক সেবার ওপর জোর দিলেন মন্ত্রী

ঈদের দিনে শিশু পরিবার পরিদর্শনে মন্ত্রী জাহিদ হোসেন, সুবিধাবঞ্চিত শিশুদের সেবায় জোর

আপডেট সময় ০৩:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬