
মোঃ খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে ৪০ পিস ইয়াবাসহ সুজন নামের এক কিশোরকে আটক করেছে বাউফল থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক সুজন (১৬) উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মৃধার ছেলে। সে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়-এর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাউফল থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান ও রবিন খাবারের জন্য হাসপাতাল এলাকায় গেলে তাদের উপস্থিতি টের পেয়ে রাব্বি একটি প্যাকেট পাশের কবরস্থানের দেয়ালের দিকে ছুড়ে ফেলে। এতে সন্দেহ হলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালায়।
পরে কাগজে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতরে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়|। স্থানীয় চা দোকানি জানান, সুজনের সঙ্গে আরও দুইজন ছিল, যারা আগে সেখান থেকে চলে যায়। পরে সুজন একা চা ও সিগারেট খাচ্ছিল।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে| একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলার সমস্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে|
নিজস্ব সংবাদ : 





















