ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। Logo যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন Logo পল্লবী থানা পুলিশ চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ কাল্লু ওরফে বোমা কাল্লুকে গ্রেফতার

‘পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে প্রথম টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উপদেষ্টার অভিনন্দন’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৯৫ বার পড়া হয়েছে

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলো টিম-টাইগার্স। এ ঐতিহাসিক অর্জন উপলক্ষে জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন’।
দলের এমন নির্ভার ক্রীড়া নৈপুণ্যে উপদেষ্টা আরো বলেন, ‘দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরো সাফল্য আসবে। সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে’।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে দেশের ক্রীড়া ক্ষেত্রের প্রতিটি পর্যায়ে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার

‘পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে প্রথম টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উপদেষ্টার অভিনন্দন’

আপডেট সময় ১২:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪