ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে। Logo জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন
বাবার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার দৃশ্য ফাঁস গোয়েন্দা তৎপরতায় সবুজবাগ থেকে উদ্ধার

অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ : রাজধানীর উত্তরা এলাকায় সংঘটিত আলোচিত অপহরণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পূর্ব থানা। একই সঙ্গে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজে কিশোরীকে তার বাবার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার দৃশ্য উঠে আসায় ঘটনাটি নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর নাম জেরিন জান্নাত তুহা (১৪)। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে উত্তরা পূর্ব থানার সেক্টর-৬ এলাকায় নিজ বাবার সঙ্গে অবস্থানকালে একটি সংঘবদ্ধ চক্র হঠাৎ করে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পরপরই তুহার বাবা, ব্যবসায়ী মো. কামরুজ্জামান থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করা হয়। এরপরই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ।
তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। অবশেষে ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকেই মামলার মূল আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লামিন ইসলামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার রাবারবাগান এলাকায় বলে জানা গেছে।
উদ্ধার হওয়া কিশোরী বর্তমানে নিরাপদে রয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বাবার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার দৃশ্য ফাঁস গোয়েন্দা তৎপরতায় সবুজবাগ থেকে উদ্ধার

অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে।

আপডেট সময় ০২:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬