
আলী আহসান রবি : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। আজ ভোরে (আনুমানিক ৫ টার দিকে) এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা যায়।
ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি এ ঘটনার পেছনে নাশকতামূলক কোন কর্মকাণ্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা প্রদান করেন। ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন প্রদানের জন্যও পুলিশকে তাগিদ প্রদান করেন।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 









