ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

সেনাবাহিনীর সহায়তায় ইউপিডিএফ (মূল) এর ডাকা ধর্মঘটে সাজেকে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়িতে প্রত্যাবর্তন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৬১২ বার পড়া হয়েছে
আজ, ২৪ সেপ্টেম্বর ২০২৪ (মঙ্গলবার) তারিখে সাজেকে আটকে পড়া ১৪০০ জন পর্যটককে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সাজেক হতে খাগড়াছড়িতে নিরাপদে প্রত্যাবর্তন করানো হয়। উল্লেখ্য, শান্তি চুক্তির প্রাথমিক ধারার ব্যত্যয় ঘটিয়ে অস্ত্র সমর্পণ না করে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারীরা প্রতিনিয়ত অপতৎপরতা চলমান রেখেছে। এরই ধারাবাহিকতায় ইউপিডিএফ (মূল) কর্তৃক ডাকা ৭২ ঘন্টার অবরোধে সাজেকে ১৪০০ জন পর্যটক আটকা পড়েন এবং অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। সড়ক অবরোধের লক্ষ্যে দুষ্কৃতিকারীরা খাগড়াছড়ি-সাজেক সড়কে বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলার পাশাপাশি বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং কালভার্টের পাটাতন উপড়ে ফেলার মাধ্যমে যানবাহন চলাচল ব্যাহত করে। সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উল্লেখিত প্রতিবন্ধকতাসমূহ সরিয়ে রাস্তাটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলে।
উল্লেখ্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর সদস্যগণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

সেনাবাহিনীর সহায়তায় ইউপিডিএফ (মূল) এর ডাকা ধর্মঘটে সাজেকে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়িতে প্রত্যাবর্তন

আপডেট সময় ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪