ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে

চিত্রনায়ক শাকিব খান আহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ৬০৫ বার পড়া হয়েছে

ঢালিউডের মেগাস্টার শাকিব খান সম্প্রতি ভারতে তার নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। মুম্বাইয়ের একটি শুটিং সেটে অ্যাকশন দৃশ্যের অভিনয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শুটিংয়ের সময় একটি দরজায় প্রচণ্ড আঘাত পেয়ে শাকিব খান চোখের উপরের অংশে গুরুতর আঘাত পান। ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক সেবা দেওয়ার পাশাপাশি শাকিব খানের সিটি স্ক্যান করান। সিনেমার পরিচালক মেহেদীর বরাত দিয়ে জানা যায়, শাকিব খান এখন বিপদমুক্ত আছেন। এই দুর্ঘটনার কারণে শুটিংয়ে সাময়িক বিঘ্ন ঘটলেও শাকিব শিগগিরই সুস্থ হয়ে আবারও শুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমার বেশিরভাগ শুটিং হবে ভারতের বিভিন্ন লোকেশনে। আগামী বছরের রোজার ঈদে এটি মুক্তির কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

চিত্রনায়ক শাকিব খান আহত

আপডেট সময় ০৩:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪