ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
সমাজকল্যাণ ও নারী-শিশু খাতে মানবিকতা, ন্যায্যতা ও দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ওপর জোর

প্রান্তিক মানুষের জন্য দায়িত্বশীল এআই জরুরি — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে একটি সুস্পষ্ট ও দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা প্রণয়ন সময়ের অপরিহার্য দাবি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, এই দুটি মন্ত্রণালয়ের কাজ দেশের সবচেয়ে প্রান্তিক, দুর্বল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত। তাই এআই ব্যবহারে মানবিকতা, ন্যায্যতা ও বাস্তবতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেতে হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক প্রযুক্তি দ্রুত এগিয়ে গেলেও বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এআই প্রযুক্তির ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে দেশীয় গবেষণা ও তরুণদের সম্পৃক্ততা অপরিহার্য।

তিনি আজ ঢাকায় মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ রেসপনসিবল এআই সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহজাহান মজিব, এনডিইউ, পিএসসি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন এমআইএসটির সম্মানিত কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

সামিটের মূল বক্তব্য প্রদান করেন নর্থইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও হার্ভার্ড ইউনিভার্সিটির বার্কম্যান ক্লেইন ফেলো ড. উপোল এহসান। “দেশে তৈরি, আমদানি নয়: বাংলাদেশে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা” শীর্ষক বক্তব্যে তিনি বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী দেশীয় এআই সমাধান উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
সামিটে একাডেমিয়া, শিল্পখাত ও নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্বশীল এআই নিয়ে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিল্পখাতে দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর এআই নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার উপস্থাপনা ও এআই প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে এমআইএসটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটিসহ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেরা প্রকল্প ও পোস্টার উপস্থাপনকারীদের পুরস্কৃত করা হয়।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

সমাজকল্যাণ ও নারী-শিশু খাতে মানবিকতা, ন্যায্যতা ও দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ওপর জোর

প্রান্তিক মানুষের জন্য দায়িত্বশীল এআই জরুরি — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় ০৫:৪৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬