ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
তরুণদের জন্য সুস্থ প্রতিযোগিতা ও নৈতিক শিক্ষা জোর দেওয়ার বার্তা

ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৬৩৭ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি : জমজমাট লড়াই ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ভোলার ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। ভোলার হেলিপ্যাড ক্লাবের সার্বিক সহযোগিতা এবং ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

অনুষ্ঠানের শুরুতে তরুণ প্রতিভা শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার যুব সমাজের উদ্দেশ্যে বলেন, তরুণদের মাদকের প্রতি ‘না’ বলা শিখতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বড়দের প্রতি শ্রদ্ধা ও নৈতিক শিক্ষার মাধ্যমে যুব সমাজ আগামী দিনের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

জেলা পুলিশ ভোলা তরুণদের সুস্থ ও সৃজনশীল বিকাশে সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন পুলিশ সুপার। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হেলিপ্যাড ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

তরুণদের জন্য সুস্থ প্রতিযোগিতা ও নৈতিক শিক্ষা জোর দেওয়ার বার্তা

ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬