ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস Logo মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা Logo রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২৫লাখ ডলার দেবে চীন: স্বাগত জানালো ইউএনএইচসিআর Logo বাউফলে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৫৮৭ বার পড়া হয়েছে

মন্ত্রণালয়ের অফিস কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প Inclusive Services and Opportunities for Human Capital Development and Livelihoods Project সম্পর্কে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ এর সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মমতাজ আহমেদ, এনডিসি, প্রকল্প পরিচালক জনাব ফিরোজ উদ্দিন খলিফা, যুগ্মসচিব  এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) ও (পরিকল্পনা ও পরিসংখ্যান) ড. প্রকাশ কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন। উপদেষ্টা মহোদয় নারীর প্রতি সহিংসতা নিরসনে ISO প্রজেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এ প্রকল্পের সফল বাস্তবায়নে তিনি সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সহযোগী সংস্থা World Bank (বিশ্ব ব্যাংক)। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয়-৩৮৬৪৪.৫০ লক্ষ টাকা যার মধ্যে জিওবি ৩১৯.৫০ লক্ষ টাকা ও প্রকল্প সহায়তা ৩৮৩২৫.০০ লক্ষ টাকা। প্রকল্পের মেয়াদকাল ০১/০৭/২০২৪ হতে ৩০/০৬/২০২৮। প্রকল্পের এলাকা হলো-কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৩টি Forcibly Displaced Myanmar National  (FDMN) ক্যাম্প ও নোয়াখালী জেলার ভাসানচরের FDMN ক্যাম্প এবং চট্টগ্রাম বিভাগের সকল উপজেলা। প্রকল্পের উদ্দেশ্য হলো-কক্সবাজার ও ভাসানচরে বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের আশ্রয়শিবিরে ও চট্টগ্রাম বিভাগের FDMN ক্যাম্প সন্নিহিত এলাকার জনগোষ্ঠীর মধ্যে জীবন রক্ষাকারী ও পূর্ণাঙ্গ সেবা হিসেবে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ  এবং নারী, কিশোর-কিশোরী ও যুবসমাজের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (Livelihood Training) এবং Entrepreneurial (উদ্যোক্তা) সহায়তা ও তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় ০৭:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪