ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা Logo কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল Logo মালয়েশিয়ায় সাধারণ প্রবাসী বাংলাদেশিদের Postal Vote BD App-এ রেজিস্ট্রেশন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদযাত্রা ও ক্যাম্পেইন। Logo নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি Logo বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক Logo খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান Logo অবুঝ বয়সের প্রেম: শেষ পর্যন্ত কারাগারেই ঠাঁই প্রেমিক–প্রেমিকার। Logo বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে – ধর্ম উপদেষ্টা Logo রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ Logo ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৬৩৩ বার পড়া হয়েছে

আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এর সাথে আজ বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের (Office of the United Nations High Commissioner for Human Rights-OHCHR) এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অফিসার ফ্রান্সেসকা মারোত্তা (Francesca Marotta) দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন হিউম্যান রাইটস অফিসার ডেভিড লকহেড (David Lochhead)। প্রতিনিধিদল চলমান পুলিশ সংস্কার কার্যক্রমের নানা দিক নিয়ে আইজিপির সাথে মতবিনিময় করেন। তারা এক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সাক্ষাৎকালে আইজিপি স্বাধীন পুলিশ কমিশন ও পুলিশ অভিযোগ সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন, যেখানে সংক্ষুব্ধ জনগণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। বর্তমানে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও আইজিপি উল্লেখ করেন। আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করায় ওএইচসিএইচআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট সময় ০৫:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪