ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ Logo মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী Logo প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক : এফবিসিসিআইকে কার্যকর, শক্তিশালী ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর Logo কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে। – পানি সম্পদ মন্ত্রী Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ
দিশারি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৪০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সুনামগঞ্জের মধ্যনগরে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দিশারি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শিশুদের স্বপ্ন ও মেধাকে আলোকিত করতে অনুষ্ঠিত হলো ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ পরীক্ষায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৪০২ জন কোমলমতি শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা পরিচালনা করে দিশারি এডুকেশন ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান আবুল বাশার বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকশিত করার লক্ষ্যেই আমরা প্রতি বছরের মতো এবারও বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি। শিক্ষা মান উন্নয়নই আমাদের মূল উদ্দেশ্য।”
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একে এম শাহাবুদ্দিন শাহীন (পিপিএম), সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, সহকারী প্রধান শিক্ষক রিপন কুমার তালুকদার, সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, সাবেক সহকারী প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস, রমাপ্রদ চক্রবর্তী, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম, গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির, সাংবাদিক আব্দুল মান্নান, আব্দুল আউয়াল মিসবাহ, আতাউর রহমান বাশার, অমৃত এবং প্রাথমিক শিক্ষক মাহাবুব।
তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ধরমপাশা–মধ্যনগরসহ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ও কলমাকান্দা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র সেদিন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পরেশ চন্দ্র দাশ। হল সুপার ছিলেন মৌজালি তালুকদার। দিশারি ট্রাস্ট কমিটির সদস্য পলাসসহ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা হল–ডিউটির দায়িত্ব পালন করেন।
কোমলমতি শিক্ষার্থীদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আনিসুল হক। তাঁর শুভাকাঙ্ক্ষী হিসেবে আপ্যায়ন পরিবেশন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া। তারা পরীক্ষাস্থলও পরিদর্শন করেন।
সবশেষে দিশারি এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে পরীক্ষার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে পরীক্ষা কার্যক্রম শেষ করা হয়।
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

দিশারি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৪০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সুনামগঞ্জের মধ্যনগরে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আপডেট সময় ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫