ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

সড়ক দুর্ঘটনা শিশু থেকে তরুণদের মৃত্যুর প্রধান কারণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৫৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সড়ক দুর্ঘটনা ৫-২৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ। সড়ক নিরাপত্তার জন্য গ্লোবাল সেইফ সিস্টেম এপ্রোচ সম্পর্কে তরুণদের জ্ঞান বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বিষয়ে এক কর্মশালায় একথা বলেন বক্তারা।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠানটির সভাকক্ষে গ্লোবাল সেইফ সিস্টেম এপ্রোচ বিষয়ক তরুণদের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোড সেইফটি প্রকল্প সমন্বয়কারী শারমনি রহমানের সঞ্চালনায় কর্মশালায় সেইফ সিস্টেম এপ্রোচ এবং সড়ক নিরাপত্তা আইনের দুর্বলদিক সমূহের উপর আলোচনা করেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম। এসময় তিনি বলেন-পাঁটটি পিলার তথা বহুমুখী যানবাহন ও ভূমি ব্যবহার পরিকল্পনা, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ সড়ক ব্যবহার ও রোডক্র্যাশ পরবর্তী ব্যবস্থাপনা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান আইনটি পরিবহন কেন্দ্রীত। এই আইনে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো একেবারেই অনুপুস্থিত। তাই প্রয়োজন একটি সড়ক নিরাপত্তা আইন ও এর বাস্তবায়ন।

নিরাপদ সড়ক ব্যবস্থা পদ্ধতির উপর সেশন পরিচালনা করেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট বুয়েটের সহকারি অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ। এসময় তিনি মূলত সড়ক ব্যবহারকারী পাঁচাট আচরণগত সমস্যার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও সনদ প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান। এসময় নিরাপদ সড়ক আন্দোলন, ইয়ুথ পলিসি ফোরামসহ বিভিন্ন ইয়ুথ ফোরামের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ

সড়ক দুর্ঘটনা শিশু থেকে তরুণদের মৃত্যুর প্রধান কারণ

আপডেট সময় ০৬:৩৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪