ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পুনঃপ্রতিশ্রুতি Logo পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে  FAO এর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ Logo পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ Logo টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী Logo আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু Logo লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক Logo বাংলাদেশ–জাপান সম্পর্ক আস্থা ও অগ্রগতির দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত: সমাজকল্যাণ মন্ত্রী Logo মধ্যনগরের সুর্য সন্তান  বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠকে Logo মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা

বাণিজ্য উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এর বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বিদায়ী বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।
আজ বুধবার বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কন্নোয়ন ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্বকাল সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া সরকারের অকুণ্ঠ সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশই পারস্পরিক বাণিজ্য সহযোগিতা ও উন্নয়নের ভিত্তিতে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এই সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আরো গতিশীল হবে।

রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, কোরিয়া-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক আস্থা, শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উৎপাদন ও অবকাঠামো খাতে কোরিয়ান বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বাণিজ্যের পরিমাণ প্রতিনিয়ত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে তাঁর কর্মকালীন সময়ে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান,অতিরিক্ত সচিব এফটিএ আয়েশা আক্তার এবং কোরিয়া দূতাবাসের প্রথম সচিব লি নাম সু উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পুনঃপ্রতিশ্রুতি

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা

বাণিজ্য উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এর বৈঠক

আপডেট সময় ০৩:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫